পারিবারিক কলহ থেকে হতাশা, ডেমরা পুলিশ লাইন্সে গলায় ফাঁস নিলেন কনস্টেবল

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের বহুতল এক ভবনে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৭ জুলাই) ভোর পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন পদে ফেরার চিঠি পাওয়ার আগেই ‘ভাড়াটে খুনি’র হাতে প্রাণ গেল বিএনপি নেতার সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, নয় মাস আগে পুলিশ কনস্টেবলের চাকরি পান সাইদুল। জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে তিনি হতাশায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের ৭ম তলায় নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস দেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন ঢাকায় এসে হারিয়ে যাওয়া ৭ বছরের রিনা ২১ বছর পর ফিরলেন বাবা-মায়ের কোলে নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে

পারিবারিক কলহ থেকে হতাশা, ডেমরা পুলিশ লাইন্সে গলায় ফাঁস নিলেন কনস্টেবল

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের বহুতল এক ভবনে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) ভোর পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, নয় মাস আগে পুলিশ কনস্টেবলের চাকরি পান সাইদুল। জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে তিনি হতাশায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের ৭ম তলায় নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস দেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow