পাহাড়ের চূড়ায় ও সাগরে মিললো দুই মরদেহ
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) ও সাগর থেকে ভেসে তীরে আসা আরেক অজ্ঞাত মরদেহ (৪৫) উদ্ধার করেছে মিরসরাই থানা এবং কুমিরা নৌ পুলিশ। সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকা ও সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি বাংলাবাজার এলাকায় সন্ধ্যা ৭টায় এসব ঘটনা ঘটেছে। নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সোনাইছডি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সমুদ্র উপকূলে স্থানীয়রা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার পরনে ছিল কালো রঙ্গের একটি টি-শার্ট ও মেরুন রঙের একটি ট্রাউজার। উদ্ধার হওয়া মরদেহ বেশ কয়েকদিন আগের হওয়াতে শরীরে পচন ধরেছে এবং ফুলে যায়। কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল ওয়াহেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি আনুমানিক ৭/৮ দিন আগের। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। মিরসরাই থানার ভারপ্
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) ও সাগর থেকে ভেসে তীরে আসা আরেক অজ্ঞাত মরদেহ (৪৫) উদ্ধার করেছে মিরসরাই থানা এবং কুমিরা নৌ পুলিশ।
সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকা ও সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি বাংলাবাজার এলাকায় সন্ধ্যা ৭টায় এসব ঘটনা ঘটেছে।
নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সোনাইছডি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সমুদ্র উপকূলে স্থানীয়রা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তার পরনে ছিল কালো রঙ্গের একটি টি-শার্ট ও মেরুন রঙের একটি ট্রাউজার। উদ্ধার হওয়া মরদেহ বেশ কয়েকদিন আগের হওয়াতে শরীরে পচন ধরেছে এবং ফুলে যায়।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল ওয়াহেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি আনুমানিক ৭/৮ দিন আগের। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে রাতে আমি টিম নিয়ে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেখানে উলঙ্গ অবস্থায় মরদেহ ছিল আনুমানিক ৮০ বছর বয়সী বৃদ্ধের। প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে নেওয়া হয়েছে।
এমএমডি/এম মাঈন উদ্দিন/এমআরএম
What's Your Reaction?