পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে প্রাণ গেলো কিশোরের

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে মো. সায়েম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা ক্রয় করেন। নিজের বসতভিটার মাটি ভরাট করার জন্য ঘরের পাশের টিলা থেকে কয়েকদিন ধরে একাই মাটি কাটছিলো। বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে মাটির স্তূপে চাপা পড়ে সে নিহত হয়েছেন। নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে। বুধবার রাতে মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম এবং তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ি ফিরেছেন। নিহতের মা ছালেহা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন। কিন্তু একমাত্র ছেলেকেও হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে জোরারগঞ্জ থান

পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে প্রাণ গেলো কিশোরের

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে মো. সায়েম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা ক্রয় করেন। নিজের বসতভিটার মাটি ভরাট করার জন্য ঘরের পাশের টিলা থেকে কয়েকদিন ধরে একাই মাটি কাটছিলো।

বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে মাটির স্তূপে চাপা পড়ে সে নিহত হয়েছেন।

নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে। বুধবার রাতে মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম এবং তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ি ফিরেছেন।

নিহতের মা ছালেহা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন। কিন্তু একমাত্র ছেলেকেও হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সায়েম নামে এক কিশোর মারা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এম মাঈন উদ্দিন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow