পায়ে টর্চারিং করছি, ভাই-বোনকে কোপানোর পর মাদক কারবারির দম্ভোক্তি

পটুয়াখালীর বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী ও তার বোনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত কয়েক মাদক কারবারির বিরুদ্ধে।  গত শনিবার (২ মে) বিকালে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসলাম রিফাত (২১) ও তার বোন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই আক্তার (১৭)। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে রিফাত বাড়ির উঠানে নামলে একদল সন্ত্রাসী জোরপূর্বক তাদের ডেরায় তুলে নিয়ে যায় তাকে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার বোন জুঁই আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।  তারা আরও জানায়, চিহ্নিত মাদক কারবারি নুর ইসলাম ওরফে সোহাগের নেতৃত্বে হামলাটি চালানো হয়। হামলার পর আহতদের একটি মাদক আস্তানায় আটকে রাখা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও হুমকি দেয়। এক পর্যায়ে স্থানীয়রা হুমকি উপেক্ষা করে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত রিফাত বলেন, আমাকে গামছা দিয়ে বেঁধে এ

পায়ে টর্চারিং করছি, ভাই-বোনকে কোপানোর পর মাদক কারবারির দম্ভোক্তি

পটুয়াখালীর বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী ও তার বোনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত কয়েক মাদক কারবারির বিরুদ্ধে। 

গত শনিবার (২ মে) বিকালে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসলাম রিফাত (২১) ও তার বোন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই আক্তার (১৭)।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে রিফাত বাড়ির উঠানে নামলে একদল সন্ত্রাসী জোরপূর্বক তাদের ডেরায় তুলে নিয়ে যায় তাকে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার বোন জুঁই আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। 

তারা আরও জানায়, চিহ্নিত মাদক কারবারি নুর ইসলাম ওরফে সোহাগের নেতৃত্বে হামলাটি চালানো হয়। হামলার পর আহতদের একটি মাদক আস্তানায় আটকে রাখা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও হুমকি দেয়।

এক পর্যায়ে স্থানীয়রা হুমকি উপেক্ষা করে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত রিফাত বলেন, আমাকে গামছা দিয়ে বেঁধে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। চিৎকার করলে আশপাশের মানুষ আসতে শুরু করলে তারা ভয়ভীতি দেখায়।

অভিযুক্ত নুর ইসলাম ওরফে সোহাগ দম্ভোক্তি করে বলেন, ওরা আমার বাড়িতে ঢুকে মাদক খুঁজতে গিয়ে নগদ টাকা নিয়ে গেছে। সেই কারণে তাকে মারধর করেছি, পায়ে টর্চারিং করেছি, তার বোনকে মারিনি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

উল্লেখ্য, এ বিষয়ে বাউফল থানার পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow