পায়ে হেটে কেন্দ্রে এসে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা

আলোঝলমলে শীতের সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের ৬টি নির্বাচনী আসনে একযোগে ৯১৩টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭ টা। এই ভোটগ্রহণ টানা বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চলবে। এর মধ্যে জেলার কয়েকটি উপজেলার ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপচেপড়া ভিড়। এছাড়াও কেন্দ্রগুলোতে তরুণদের তুলনায় বয়স্ক ভোটারের সংখ্যাও বেশি। এর মধ্যে জেলার অষ্টগ্রাম উপজেলার শাহী কুতুব শাহ মসজিদ সংলগ্ন মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে নিজের পায়ে হেটে ভোট দিতে আসেন ৯০ বছরের বৃদ্ধা ফালান বিবি। এ কেন্দ্রের ৯০ বছর বয়সী ভোটার ফালান বিবি বলেন, ‘জীবনে অনেক ভোট দিছি। তবে এবার আরো ভালোভাবে শান্তি মতে ভোট দিছি। আলহামদুল্লিলাহ্ উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকে ভোট দিছি।’ বৃদ্ধা আরো বলেন, শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পাইরা বেশ ভালাই লাতাছে। এমন পরিবেশ অতীতে আর দেখছিনা।’

পায়ে হেটে কেন্দ্রে এসে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা

আলোঝলমলে শীতের সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের ৬টি নির্বাচনী আসনে একযোগে ৯১৩টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭ টা। এই ভোটগ্রহণ টানা বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চলবে। এর মধ্যে জেলার কয়েকটি উপজেলার ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপচেপড়া ভিড়। এছাড়াও কেন্দ্রগুলোতে তরুণদের তুলনায় বয়স্ক ভোটারের সংখ্যাও বেশি।

এর মধ্যে জেলার অষ্টগ্রাম উপজেলার শাহী কুতুব শাহ মসজিদ সংলগ্ন মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে নিজের পায়ে হেটে ভোট দিতে আসেন ৯০ বছরের বৃদ্ধা ফালান বিবি।

এ কেন্দ্রের ৯০ বছর বয়সী ভোটার ফালান বিবি বলেন, ‘জীবনে অনেক ভোট দিছি। তবে এবার আরো ভালোভাবে শান্তি মতে ভোট দিছি। আলহামদুল্লিলাহ্ উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকে ভোট দিছি।’

বৃদ্ধা আরো বলেন, শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পাইরা বেশ ভালাই লাতাছে। এমন পরিবেশ অতীতে আর দেখছিনা।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow