পিকআপের গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণে গাঁজা জব্দ

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পিকআপভ্যান থেকে বিপুল পরিমাণে গাঁজা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান চালায় র‌্যাব-৮। অভিযানের সময় সড়কের পাশে ফেলে রাখা একটি পিকআপ ভ্যানের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়। র‌্যাব-৮ জানায়, পিকআপটির নিচে বিশেষভাবে তৈরি করা একটি গোপন এসব গাঁজা জব্দ করা হয়েছে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারকারিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ গাঁজা ও পিকআপভ্যান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। মাহমুদ হাসান রায়হান/এনএইচআর/জেআইএম

পিকআপের গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণে গাঁজা জব্দ

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পিকআপভ্যান থেকে বিপুল পরিমাণে গাঁজা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান চালায় র‌্যাব-৮। অভিযানের সময় সড়কের পাশে ফেলে রাখা একটি পিকআপ ভ্যানের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব-৮ জানায়, পিকআপটির নিচে বিশেষভাবে তৈরি করা একটি গোপন এসব গাঁজা জব্দ করা হয়েছে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারকারিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ গাঁজা ও পিকআপভ্যান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

মাহমুদ হাসান রায়হান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow