পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথমবারের মতো মৌলভীবাজারে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফ্যামেলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের কার্ড বিতরণ করতে তার এই সফর। এই সফরকে ঘিরে জেলার মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে বরণে জেলা প্রশাসন ও দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জেলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মোছে পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, মৌলভীবাজার পৌরসভা ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও রঙ করা হচ্ছে। সড়কের ব্রীজ-কালভার্টে লাল-সাদা রঙে রাঙাচ্ছেন মিস্ত্রীরা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ তৈরীর শেষ মুহুর্তের কাজ চলছে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে জেলা-উপজেলায় মিছিল করছেন নেতাকর্মীরা।   জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামেলি কার্ড পাইলটিং কর্মসূচির আওতায় জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জনকে দেওয়া হবে এসব কার্ড। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথমবারের মতো মৌলভীবাজারে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফ্যামেলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের কার্ড বিতরণ করতে তার এই সফর। এই সফরকে ঘিরে জেলার মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

প্রধানমন্ত্রীকে বরণে জেলা প্রশাসন ও দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জেলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মোছে পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, মৌলভীবাজার পৌরসভা ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও রঙ করা হচ্ছে। সড়কের ব্রীজ-কালভার্টে লাল-সাদা রঙে রাঙাচ্ছেন মিস্ত্রীরা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ তৈরীর শেষ মুহুর্তের কাজ চলছে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে জেলা-উপজেলায় মিছিল করছেন নেতাকর্মীরা।
 
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামেলি কার্ড পাইলটিং কর্মসূচির আওতায় জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জনকে দেওয়া হবে এসব কার্ড। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১টায় সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হবে।

সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য সহ দলীয় নেতারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের কাজের তদারকি করছেন। তবে বৈরি আবহাওয়ার কারণে কাজে কিছুটা ধীরগতি ছিল। তবে আজ আবহাওয়া ভালো থাকায় কাজ করতে শ্রমিকদের সুবিধা হয়েছে।

সরেজমিনে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, বৃষ্টির ফলে মাঠে কাদার সৃষ্টি হয়েছে। কাদামুক্ত করতে ট্রাকে করে বালু আনা হচ্ছে। শ্রমিকরা বালু ফেলছেন কাদাজলে। বাঁশ বেধে প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। মঞ্চ তৈরির কাজও শেষ দিকে। ইতোমধ্যে মাঠের চারপাশের ঝোপঝাড়, আগাছা ও গাছের বাড়তি ডাল-পালা ছেটে ফেলা হয়েছে। মাঠের যে প্রান্ত দিয়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন সেদিকে ইট-সলিং করে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

প্রধানমন্ত্রীর আগমনে খুশি জেলার মানুষ। তারেক রহমান চা শিল্প আর পর্যটনের গুরুত্বপূর্ণ জেলা মৌলভীবাজারের উন্নয়নের প্রতিশ্রুতি দিবেন এ নিয়ে প্রত্যাশা সাধারণ মানুষের।

এদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর মৌলভীবাজারে তারেক রহমানের প্রথম সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যে জেলা বিএনপি প্রস্তুতিমূলক সভা করেছে। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে তারেক রহমানের ফ্যামেলী কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী কালবেলাকে বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে এই প্রোগ্রাম। প্রধানমন্ত্রী প্রথমে সরাসরি শ্রীমঙ্গলে যাবেন পরে মৌলভীবাজার আসবেন। তিনি যাত্রা বিরতী দুসাই রিসোর্টে করবেন। সেখানে দলের জেলা কমিটির সিনিয়র নেতাদের নিয়ে একটি প্রোগ্রাম করবেন। মানুষের মধ্যে স্বতস্ফূর্ততা, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে যে যে পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন সেগুলো প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রতিটা মানুষ তার রাষ্ট্রের যেসকল সুযোগ সুবিধা আছে সবগুলো যাতে ভোগ করতে পারে তার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এখানে তিনি আরও কিছু ছোট ছোট প্রোগ্রামে করবেন। শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, চা শ্রমিকদের মধ্যে আবাসন বরাদ্ধ এই কাজগুলো করবেন তিনি। সামাজের সবচাইতে পিছিয়ে পড়া যে গোষ্ঠী রয়েছে চা শ্রমিক ব্যাপারে তিনি কথা বলবেন। মানুষের প্রত্যাশার চাইতেও বেশি তিনি কাজ করে যাচ্ছেন। মানুষ এতে আনন্দিত।

মিফতাহ সিদ্দিকি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলার বিভিন্ন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুল হামিদ রিপন সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow