পিপুলবাড়ীয়া মাদক ও অপরাধ নির্মূল কমিটির সাংবাদিক সম্মেলন

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়ীয়া মাদক ও অপরাধ নির্মূল কমিটির আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টায় পেপুলবাড়ীয়া লোকমান মোড়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৌরাট ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো: জাহিদুল ইসলাম, মাদক বিরোধী অভিযান কমিটির সভাপতি মো: এরশাদ হোসেন, মো: শাহীনুর রহমান প্রমুখ। সাংবাদিক সম্মেলনে বক্তৃতা কালে বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকমুক্ত দেশ গড়ার কথা বলেছেন, আমাদের রাজবাড়ী -২ আসনের এমপি হারুন অর রশীদ আমাদের এলাকাকে মাদক মুক্ত রাখার নির্দেশ দেওয়ার পর থেকেই আমরা মাদক বিরোধী অভিযান শুরু করি। এই অল্প সময়ের মধ্যে একাধিক মাদক সেবী, মাদক ব্যাবসায়ীকে ধরে আমরা পুলিশের নিকট সোপর্দ্য করেছি, আমরা মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দেই, আর আমাদের এলাকার কিছু বিএনপি নামধারী লোকজন তাদের ছাড়াতে থানায় গিয়ে সুপারিশ করেন। এরা সমাজকে ধংষের দিকে ঠেলে দিচ্ছে। সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম বলেন এই ভাল কাজ করার জন্য আমাদের নিয়ে সড়যন্ত্র শুরু করেছে, আমার বাড়িতে বোমা মেরে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, কথিত কিছু বিএনপির নামধারী নেতা পরিচয় দেওয়া ব্যাক্তিরা সাম

পিপুলবাড়ীয়া মাদক ও অপরাধ নির্মূল কমিটির সাংবাদিক সম্মেলন

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়ীয়া মাদক ও অপরাধ নির্মূল কমিটির আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৮ টায় পেপুলবাড়ীয়া লোকমান মোড়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৌরাট ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো: জাহিদুল ইসলাম, মাদক বিরোধী অভিযান কমিটির সভাপতি মো: এরশাদ হোসেন, মো: শাহীনুর রহমান প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে বক্তৃতা কালে বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকমুক্ত দেশ গড়ার কথা বলেছেন, আমাদের রাজবাড়ী -২ আসনের এমপি হারুন অর রশীদ আমাদের এলাকাকে মাদক মুক্ত রাখার নির্দেশ দেওয়ার পর থেকেই আমরা মাদক বিরোধী অভিযান শুরু করি।

এই অল্প সময়ের মধ্যে একাধিক মাদক সেবী, মাদক ব্যাবসায়ীকে ধরে আমরা পুলিশের নিকট সোপর্দ্য করেছি, আমরা মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দেই, আর আমাদের এলাকার কিছু বিএনপি নামধারী লোকজন তাদের ছাড়াতে থানায় গিয়ে সুপারিশ করেন। এরা সমাজকে ধংষের দিকে ঠেলে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম বলেন এই ভাল কাজ করার জন্য আমাদের নিয়ে সড়যন্ত্র শুরু করেছে, আমার বাড়িতে বোমা মেরে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, কথিত কিছু বিএনপির নামধারী নেতা পরিচয় দেওয়া ব্যাক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও হুমকি মুলক পোস্ট ও কমেন্ট করছে, যাতে করে আমরা এ কাজ থেকে সরে আসি।

সভাপতি মো: এরশাদ হোসেন বলেন জীবনের শেষ বিদু রক্তের বিনিময়ে হলেও আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই, আমরা নিজরা কোন অন্যায় করব না অন্যের অন্যায়ের প্রশ্রয় দিব না।

এ সময় মাদক বিরোধী অভিযান কমিটির ৩০ জন সদস্য, স্থানীয় সুধীজন ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow