পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তরের ঘোষণা
দেশের অর্থনীতিকে ঋণনির্ভর কাঠামো থেকে বিনিয়োগভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে পুঁজিবাজার খাতে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শীর্ষক বাজেটে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরে ব্যয়ের লক্ষ্যমাত্র ধরেছেন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই বাজেট প্রস্তাবের লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে সরকার একটি আধুনিক, শক্তিশালী ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংকনির্ভর অর্থায়নের ওপর চাপ কমে। তিনি জানান, পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তরের জন্য নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করা হবে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হবে। একই সঙ্গে শেয়ারবাজারের পাশাপাশি করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রি
দেশের অর্থনীতিকে ঋণনির্ভর কাঠামো থেকে বিনিয়োগভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে পুঁজিবাজার খাতে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন।
‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শীর্ষক বাজেটে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরে ব্যয়ের লক্ষ্যমাত্র ধরেছেন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
এই বাজেট প্রস্তাবের লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে সরকার একটি আধুনিক, শক্তিশালী ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংকনির্ভর অর্থায়নের ওপর চাপ কমে।
তিনি জানান, পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তরের জন্য নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করা হবে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হবে। একই সঙ্গে শেয়ারবাজারের পাশাপাশি করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুকসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি বিনিয়োগ উপকরণের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, যোগ্য ও ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে তালিকাভুক্তির ধাপসমূহ পর্যালোচনা ও সরলীকরণ করা হবে। এছাড়া প্রতিবেদন ও তথ্য প্রকাশের শর্তাবলী সংশোধন করে আরও সহজ, সুস্পষ্ট ও বাস্তবসম্মত করা হবে, যাতে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে উৎসাহিত হয়।
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প উৎস গড়ে তুলতে করপোরেট বন্ড মার্কেট সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড (মিউনিসিপ্যাল বন্ড) ইস্যুর জন্য প্রয়োজনীয় কাঠামো প্রণয়ন করা হবে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী পুঁজি গঠনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বাংলাদেশে সেই ধারা এখনও প্রতিষ্ঠিত হয়নি। ফলে উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মূলত ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল থেকেছেন।
তিনি বলেন, যে পুঁজিবাজার শিল্পায়নের মূলধন গঠনে ভূমিকা রেখে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার কথা, আস্থার সংকটের কারণে সেখানে উল্টো চিত্র দেখা গেছে। এ অবস্থার পরিবর্তনে সরকার ঋণনির্ভর বিনিয়োগকে ইক্যুইটি বিনিয়োগে রূপান্তরের উদ্যোগ নেবে।
অর্থমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য বর্তমান ঋণভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে এসে বিনিয়োগভিত্তিক (ইনভেস্টমেন্ট অ্যান্ড এফডিআই) অর্থনীতি গড়ে তোলা। এ লক্ষ্যে পুঁজিবাজারকে শক্তিশালী করতে এবং এর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।
এমএএস/এমআইএইচএস
What's Your Reaction?