পুকুরপাড় থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরপাড় থেকে দুলাল খা (৫৭) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকাল ৭টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলাল খা একই এলাকার মৃত মোকাররম খার ছেলে। তিনি ধান ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল খা গতকাল রোববার রাতে বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন ভেবেছিলেন-কাজের চাপ বেড়ে যাওয়ায় রাতে ফিরতে পারেননি। তবে সকালে বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ উত্তরে একটি পুকুরপাড়ে গলাকাটা অবস্থায় দুলাল খার মরদেহটি দেখতে পায় স্থানীয় এক ব্যক্তি। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতদের চিন্তিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/জেআইএম

পুকুরপাড় থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরপাড় থেকে দুলাল খা (৫৭) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকাল ৭টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল খা একই এলাকার মৃত মোকাররম খার ছেলে। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল খা গতকাল রোববার রাতে বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন ভেবেছিলেন-কাজের চাপ বেড়ে যাওয়ায় রাতে ফিরতে পারেননি। তবে সকালে বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ উত্তরে একটি পুকুরপাড়ে গলাকাটা অবস্থায় দুলাল খার মরদেহটি দেখতে পায় স্থানীয় এক ব্যক্তি। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতদের চিন্তিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow