পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুর থেকে খেলনা তুলতে গিয়ে পানিতে ডুবে খালেদ বিন মহিউদ্দিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে মিরসরাইয়ে গত তিন দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।  নিহত খালেদ ওই এলাকার আব্দুল খালেক সওদাগর বাড়ির মহিউদ্দিনের দ্বিতীয় পুত্র। সে ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদরাসার নূরানি বিভাগের ছাত্র ছিলো।  পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা ছুটির পর খালেদ বাড়িতে জিনিসপত্র রেখে তীব্র গরমের কারণে ঘর থেকে বাহিরে যায়। এসময় পুকুরে একটা খেলনা পড়ে ছিল। ওটা তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা উদ্ধার করে খালেদকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।  বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নিজাম উদ্দিন বলেন, আমার খালাতো ভাই মহিউদ্দিনের ছেলে খালেদ পুকুরের পানিতে ডুবে মারা যায়। তার তিন ছেলের মধ্যে খালেদ দ্বিতীয়। একইদিন বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow