পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের মধ্যে একজন ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) এবং অপরজন বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা ও জাম কুড়ানোর সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশুদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’  

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুদের মধ্যে একজন ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) এবং অপরজন বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা ও জাম কুড়ানোর সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশুদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow