পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যু
ভোলা সদরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সদরের বিভিন্ন এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলো— সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মো. আকবর হোসেনের ১৬ মাস বয়সী মো. তাকরিম, আলীনগর ইউনিয়নের শাহাদাতের ৪ বছর বয়সী আজমাইন এবং ভেলুমিয়া ইউনিয়নের বাসিন্দা মো. দুলালের ১৮ মাস বয়সী মেয়ে তাসফিয়া। স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে শিশুরা ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে বসতঘরের পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। স্বজনরা তাদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসব শিশুর মৃত্যুর ঘটনার জন্য অভিভাবকদের অযত্ন আর অসচেতনতাকে দায়ী করছেন ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম। তিনি বেড়ে ওঠা প্রত্যেক শিশুর প্রতি আরও যত্নবান ও সচেতন হওয়ার আহ্বান জানান। ভোলা সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তিনি আরও বলেন, নিহতদের পরিবারের প
ভোলা সদরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সদরের বিভিন্ন এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলো— সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মো. আকবর হোসেনের ১৬ মাস বয়সী মো. তাকরিম, আলীনগর ইউনিয়নের শাহাদাতের ৪ বছর বয়সী আজমাইন এবং ভেলুমিয়া ইউনিয়নের বাসিন্দা মো. দুলালের ১৮ মাস বয়সী মেয়ে তাসফিয়া।
স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে শিশুরা ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে বসতঘরের পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। স্বজনরা তাদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসব শিশুর মৃত্যুর ঘটনার জন্য অভিভাবকদের অযত্ন আর অসচেতনতাকে দায়ী করছেন ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম। তিনি বেড়ে ওঠা প্রত্যেক শিশুর প্রতি আরও যত্নবান ও সচেতন হওয়ার আহ্বান জানান।
ভোলা সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
তিনি আরও বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি শিশুদের পুকুরে ডুবে মৃত্যু রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
What's Your Reaction?