পুকুর খননকালে মিলল ‘মর্টার শেল’ : পাহারা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

দিনাজপুরের বিরলে পুকুর খনন করার সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেল সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২ দিন ধরে ঘটনাস্থলে পাহারা দিচ্ছেন পুলিশ ও আনসার বাহিনী। জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ১১নং পলাশবাড়ি ইউনিয়নের আগ্রা সিয়পুর গ্রামে একটি পুকুর খননের সময় এটি পাওয়া যায়। জানা যায়, উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আগ্রা সিয়পুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মহসিন আলীর পুকুরের পাড় বাঁধার কাজ করছিলেন। এ সময় একটি শক্ত লোহার অংশে কোদালে লাগে। শক্ত ওই লোহার বস্তুটি মাটি খুঁড়ে উপরে তুললে প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান এটি মর্টার শেল সাদৃশ্য বস্তু বলে অনুমান করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া বস্তুটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় ০৯.৬ ইঞ্চি এবং বেড় প্রায় ০৬ ইঞ্চি। এ খবরটি ছড়িয়ে পড়ার পর বস্তুটি একনজর দেখার জন্য আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করছেন। এ ব্যাপারে বিরল থানার অ

পুকুর খননকালে মিলল ‘মর্টার শেল’ : পাহারা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
দিনাজপুরের বিরলে পুকুর খনন করার সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেল সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২ দিন ধরে ঘটনাস্থলে পাহারা দিচ্ছেন পুলিশ ও আনসার বাহিনী। জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ১১নং পলাশবাড়ি ইউনিয়নের আগ্রা সিয়পুর গ্রামে একটি পুকুর খননের সময় এটি পাওয়া যায়। জানা যায়, উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আগ্রা সিয়পুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মহসিন আলীর পুকুরের পাড় বাঁধার কাজ করছিলেন। এ সময় একটি শক্ত লোহার অংশে কোদালে লাগে। শক্ত ওই লোহার বস্তুটি মাটি খুঁড়ে উপরে তুললে প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান এটি মর্টার শেল সাদৃশ্য বস্তু বলে অনুমান করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া বস্তুটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় ০৯.৬ ইঞ্চি এবং বেড় প্রায় ০৬ ইঞ্চি। এ খবরটি ছড়িয়ে পড়ার পর বস্তুটি একনজর দেখার জন্য আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করছেন। এ ব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল ইমরান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মর্টার শেল সাদৃশ্য একটি বস্তু জব্দ করেছি। ঘটনাস্থলে এখনো আমরা নিরাপত্তা দিচ্ছি এবং নিষ্ক্রিয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন করেছি। আদলতের নির্দেশনা পেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow