পুনর্ব্যবহারযোগ্য কাগজ-কলম ব্যবহার করবেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত মঙ্গলবার (১১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এনবিআরের দ্বিতীয় সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকারি কাজে পর্যায়ক্রমে পুনঃচক্রায়িত কাগজ এবং অন্যান্য সামগ্রীর পুনঃব্যবহার নিশ্চিত করা জরুরি। এ অবস্থায় পুনঃচক্রায়িত কাগজের তৈরি কলমের ব্যবহার উৎসাহিতকরণ ও অগ্রাধিকার প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আরও পড়ুন উৎসে কর আদায় / মাঠে কর্মকর্তা পাঠাবে এনবিআর, ব্যবসায়ীরা বলছেন ‘হয়রানি-দুর্নীতি বাড়বে’ এর আগে গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বব্যাপী এবং বাংলাদেশের অন্যতম প্রধান পরিবেশগত চ্যালেঞ্জ। এ কারণে পরিবেশ ও মানবস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। পরিস্থিতি বিবেচনায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বৃদ্ধি ও প্রসারে সরকার অঙ্গীকারবদ্ধ। এসএম/এমএমকে
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত মঙ্গলবার (১১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
এনবিআরের দ্বিতীয় সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকারি কাজে পর্যায়ক্রমে পুনঃচক্রায়িত কাগজ এবং অন্যান্য সামগ্রীর পুনঃব্যবহার নিশ্চিত করা জরুরি। এ অবস্থায় পুনঃচক্রায়িত কাগজের তৈরি কলমের ব্যবহার উৎসাহিতকরণ ও অগ্রাধিকার প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বব্যাপী এবং বাংলাদেশের অন্যতম প্রধান পরিবেশগত চ্যালেঞ্জ। এ কারণে পরিবেশ ও মানবস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। পরিস্থিতি বিবেচনায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বৃদ্ধি ও প্রসারে সরকার অঙ্গীকারবদ্ধ।
এসএম/এমএমকে
What's Your Reaction?
