পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা

পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, পুনর্ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা বিষয়ে আলোচনা হয়েছে। আজ বুধবার ইউনেসকোর উদ্যোগে ফরাসি প্রতিনিধিদলের এক সফরে এ বিষয়গুলো গুরুত্ব পায়। বুধবার (১ এপ্রিল) ইউনেসকোর ঢাকা কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইউনেসকো ঢাকার উদ্যোগে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লের নেতৃত্বে এক প্রতিনিধিদল পুরান ঢাকার ঐতিহাসিক এলাকাগুলো পরিদর্শন করে। এ সফরে অংশ নেন ঢাকায় ফরাসি দূতাবাসের প্রতিনিধিরা, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার প্রধান সুসান ভাইজ, বাংলাদেশে ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং সংস্থাটির সংস্কৃতি বিভাগের সদস্যরা। আরও পড়ুনইরান যুদ্ধের কারণে জ্বালানি শেষ হয়ে যাওয়া প্রথম দেশ হতে পারে বাংলাদেশ ৮ মাসে এডিপি বাস্তবায়ন ৩০%, টাকার অঙ্কে পাঁচ বছরে সর্বনিম্ন  সফরটি মূলত ঐতিহাসিক ফরাশগঞ্জ এলাকাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, যা ১৭ ও ১৮ শতকে ঢাকায় ফরাসি উপস্থিতির গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে। প্রতিনিধিদলের সদস্যরা বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করেন। এর মধ্যে

পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা

পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, পুনর্ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা বিষয়ে আলোচনা হয়েছে। আজ বুধবার ইউনেসকোর উদ্যোগে ফরাসি প্রতিনিধিদলের এক সফরে এ বিষয়গুলো গুরুত্ব পায়।

বুধবার (১ এপ্রিল) ইউনেসকোর ঢাকা কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইউনেসকো ঢাকার উদ্যোগে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লের নেতৃত্বে এক প্রতিনিধিদল পুরান ঢাকার ঐতিহাসিক এলাকাগুলো পরিদর্শন করে।

এ সফরে অংশ নেন ঢাকায় ফরাসি দূতাবাসের প্রতিনিধিরা, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার প্রধান সুসান ভাইজ, বাংলাদেশে ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং সংস্থাটির সংস্কৃতি বিভাগের সদস্যরা।

আরও পড়ুন
ইরান যুদ্ধের কারণে জ্বালানি শেষ হয়ে যাওয়া প্রথম দেশ হতে পারে বাংলাদেশ 
৮ মাসে এডিপি বাস্তবায়ন ৩০%, টাকার অঙ্কে পাঁচ বছরে সর্বনিম্ন 

সফরটি মূলত ঐতিহাসিক ফরাশগঞ্জ এলাকাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, যা ১৭ ও ১৮ শতকে ঢাকায় ফরাসি উপস্থিতির গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে।

প্রতিনিধিদলের সদস্যরা বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করেন। এর মধ্যে ছিল ঢাকার নবাবদের প্রাক্তন বাসভবন আহসান মঞ্জিল এবং ঐতিহাসিক ফরাসি কারখানার স্থান, ঔপনিবেশিক আমলের একটি উল্লেখযোগ্য বণিক প্রাসাদ রূপলাল হাউস, ঐতিহাসিক নাগরিক স্থাপনা নর্থব্রুক হল এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ বিউটি বোর্ডিং।

jagonews24.com

সফরের মাধ্যমে প্রতিনিধিদলের সদস্যরা পুরান ঢাকার সাংস্কৃতিক পরিবেশ কাছ থেকে দেখার সুযোগ পান। তারা বৈশ্বিক বাণিজ্য ও বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এর ঐতিহাসিক গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

এসময় ঐতিহ্য সংরক্ষণ, অ্যাডাপটিভ রিইউজ (পুনর্ব্যবহার) এবং টেকসই নগর ঐতিহ্য ব্যবস্থাপনায় সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জেপিআই/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow