পুরান ঢাকার বংশালে ভয়াবহ আগুন

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনের নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ৩টায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সদরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। রাশেদ বিন খালেদ জানান, আগুনের ফোন পেয়ে প্রাথমিকভাবে ঘটনাস্থলে ২ ইউনিট পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়। আগুনের পাশাপাশি সেখানে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।  প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষণ ধোয়া থাকার পর হঠাৎ আগুন লাগে। আগুনের স্থান থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দ আসছে। বর্তমানে বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। কেপি ঘোষ স্ট্রিটের যেই গলিতে আগুন লেগেছে সেটি অত্যন্ত সরু এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকার সুযোগ নেই।  ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ২০-২৫ গজ দূরে গাড়ি রেখে আগুন নেভানোর কাজ করছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পুরান ঢাকার বংশালে ভয়াবহ আগুন

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনের নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সদরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

রাশেদ বিন খালেদ জানান, আগুনের ফোন পেয়ে প্রাথমিকভাবে ঘটনাস্থলে ২ ইউনিট পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়। আগুনের পাশাপাশি সেখানে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষণ ধোয়া থাকার পর হঠাৎ আগুন লাগে। আগুনের স্থান থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দ আসছে। বর্তমানে বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। কেপি ঘোষ স্ট্রিটের যেই গলিতে আগুন লেগেছে সেটি অত্যন্ত সরু এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকার সুযোগ নেই। 

ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ২০-২৫ গজ দূরে গাড়ি রেখে আগুন নেভানোর কাজ করছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow