পুরান ঢাকার হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আরও পড়ুন পুরান ঢাকায় হেলমেটের গোডাউনে আগুন এর আগে, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে ৬তলা ভবনের ২য় তলায় হেলমেটের গোডাউনে আগুন লেগেছে। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে খবর পেয়ে ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আরও পড়ুন কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়

পুরান ঢাকার হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে ৬তলা ভবনের ২য় তলায় হেলমেটের গোডাউনে আগুন লেগেছে। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে খবর পেয়ে ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

কেআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow