পুরান ঢাকায় এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

পুরান ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুম থেকে এসব তথ্য নিশ্চিত ক‌রা হয়েছে। তারা বলছে, নারিন্দার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিসের টিম। তবে, এর আগেই আগুন নিভে যায়। এতে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছে স্থানীয়রা।

পুরান ঢাকায় এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

পুরান ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুম থেকে এসব তথ্য নিশ্চিত ক‌রা হয়েছে।

তারা বলছে, নারিন্দার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিসের টিম। তবে, এর আগেই আগুন নিভে যায়। এতে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছে স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow