পুলিশকে সহযোগিতা করায় এইচএসসি পরীক্ষার্থীকে মারধর, অপহরণচেষ্টার অভিযোগ
পটুয়াখালীর বাউফলে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করায় মো. বাপ্পি মৃধা (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল ৪ নম্বর ওয়ার্ডের সাইকেল ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাপ্পি মৃধা ওই এলাকার মৃত ইব্রাহীম মৃধার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি মৃধার চাচার সঙ্গে স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ওই মামলায় শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে শহিদুল ইসলামকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেন বাপ্পি। শহিদুল গ্রেপ্তার হওয়ার পর তার ভাই এবং একই মামলার অপর আসামি রুহুল ইসলাম বাপ্পির ওপর ক্ষিপ্ত হন বলে অভিযোগ। এর জেরে শুক্রবার বিকেলে রুহুল ইসলামসহ কয়েকজন বাপ্পির ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে বাপ্পি মৃধা চরম নির
পটুয়াখালীর বাউফলে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করায় মো. বাপ্পি মৃধা (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল ৪ নম্বর ওয়ার্ডের সাইকেল ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাপ্পি মৃধা ওই এলাকার মৃত ইব্রাহীম মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি মৃধার চাচার সঙ্গে স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ওই মামলায় শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে শহিদুল ইসলামকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেন বাপ্পি। শহিদুল গ্রেপ্তার হওয়ার পর তার ভাই এবং একই মামলার অপর আসামি রুহুল ইসলাম বাপ্পির ওপর ক্ষিপ্ত হন বলে অভিযোগ।
এর জেরে শুক্রবার বিকেলে রুহুল ইসলামসহ কয়েকজন বাপ্পির ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে বাপ্পি মৃধা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে রুহুল ইসলাম বলেন, ‘বাপ্পি মৃধাকে মারধর বা অপহরণের কোনো ঘটনা ঘটেনি। আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা নাটক সাজানো হয়েছে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?