পুলিশের অভিযানে ভারতীয় মদসহ যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ মো. রাকিব (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৬টার দিকে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগরাপাড়া কাঁঠালী এলাকায় এ অভিযান চালায় ভরাডোবা হাইওয়ে পুলিশ। আটক মো. রাকিব ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চলাকালে একটি সন্দেহজনক প্রাইভেটকার থামানো হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পরিবহন করা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা এসব মদের মোট পরিমাণ প্রায় ৫৬.২৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, মহাসড়কে মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ মদ ও প্রাইভেটকার বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান।
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ মো. রাকিব (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৬টার দিকে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগরাপাড়া কাঁঠালী এলাকায় এ অভিযান চালায় ভরাডোবা হাইওয়ে পুলিশ।
আটক মো. রাকিব ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চলাকালে একটি সন্দেহজনক প্রাইভেটকার থামানো হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পরিবহন করা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা এসব মদের মোট পরিমাণ প্রায় ৫৬.২৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, মহাসড়কে মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ মদ ও প্রাইভেটকার বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান।
What's Your Reaction?