পুলিশের ওপর চড়াও হয়ে মব করে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই ও তার শিশু সন্তান আহত হওয়ার পর মব তৈরি করে জড়িত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় দিনাজপুর শিশু পার্কের সামনে পাকা রাস্তার ওপর এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ (৪৫) ও অজ্ঞাত ইজিবাইক চালকসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আহত এসআইয়ের স্ত্রী মোছা. মোর্শেদা পারভীন বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুর সিআইডির পুলিশ পরিদর্শক মো. নওয়াবুর রহমান সদর উপজেলার শিকদারহাটে তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে ছেলে মো. মাহিরকে (৮) নিয়ে শহরের চাউলিয়াপট্টি রাজিব কোচিং সেন্টারে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে ঈদগাহবস্তি দিনাজপুর শিশু পার্কের সামনে রাস্তায় অজ্ঞাতনামা একটি ইজিবাইক ওভারটেকিং করার সময় অজ্ঞাতনামা আরেকটি ইজিবাইকের চালক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে এসআই মো. নওয়াবুর রহমান ও ছেলে মো. মাহির মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় পথচারীদের সহায়তায় ইজিবাইকের অজ্ঞাত চালককে আটক করা হয়। এ ঘটনায় পুলহাট পুলিশ ফাঁড়িতে খবর

পুলিশের ওপর চড়াও হয়ে মব করে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই ও তার শিশু সন্তান আহত হওয়ার পর মব তৈরি করে জড়িত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় দিনাজপুর শিশু পার্কের সামনে পাকা রাস্তার ওপর এই ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ (৪৫) ও অজ্ঞাত ইজিবাইক চালকসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আহত এসআইয়ের স্ত্রী মোছা. মোর্শেদা পারভীন বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুর সিআইডির পুলিশ পরিদর্শক মো. নওয়াবুর রহমান সদর উপজেলার শিকদারহাটে তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে ছেলে মো. মাহিরকে (৮) নিয়ে শহরের চাউলিয়াপট্টি রাজিব কোচিং সেন্টারে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে ঈদগাহবস্তি দিনাজপুর শিশু পার্কের সামনে রাস্তায় অজ্ঞাতনামা একটি ইজিবাইক ওভারটেকিং করার সময় অজ্ঞাতনামা আরেকটি ইজিবাইকের চালক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে এসআই মো. নওয়াবুর রহমান ও ছেলে মো. মাহির মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় পথচারীদের সহায়তায় ইজিবাইকের অজ্ঞাত চালককে আটক করা হয়।

এ ঘটনায় পুলহাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে এসআই মো. রুহুল আমিন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ চালককে আটক করতে গেলে আরেক ইজিবাইকচালক স্বেচ্ছাসেবক দল নেতা মো. আবু সাঈদসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে ডেকে আনেন। এসময় মো. আবু সাঈদ ও অজ্ঞাতনামা ১০-১২ জন দলবদ্ধ হয়ে পুলিশকে সরকারি কাজে বাধা প্রদান করেন। তারা চারিদিক থেকে পুলিশকে আটক করে মব সৃষ্টির মাধ্যমে পুলিশকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তারা পুলিশের ওপর মারমুখী হয়ে জোরপূর্বক ইজিবাইকসহ চালককে ছিনিয়ে নিয়ে যান।

পরে এসআই মো. রুহুল আমিন আহত বাবা-ছেলেকে উদ্ধার করে করে চিকিৎসার জন্য দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি থানার ওসি নুর নবী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি রোববার আদালতে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow