পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণফুলী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক হাসান মুরাদ সাগর (৩৭) ও শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক মোহাম্মদ মামুন (৩৪)।  কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম জানান, তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow