পুলিশের বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭০

সিলেটে দুটি ছিনতাইয়ের ঘটনার পর থেকে কঠোর অবস্থানে মাঠে নেমেছে মেট্রোপলিটন পুলিশ। ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের তৎপরতায় ৮ ছিনতাইকারীসহ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আটজন ছিনতাইকারী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জন মাদককারবারী, পাঁচজন মাদকসেবী রয়েছেন। এছাড়াও অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৬ জন, নগরীর বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ৮ ছিনতাইকারীসহ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হ

পুলিশের বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭০

সিলেটে দুটি ছিনতাইয়ের ঘটনার পর থেকে কঠোর অবস্থানে মাঠে নেমেছে মেট্রোপলিটন পুলিশ। ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের তৎপরতায় ৮ ছিনতাইকারীসহ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আটজন ছিনতাইকারী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জন মাদককারবারী, পাঁচজন মাদকসেবী রয়েছেন। এছাড়াও অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৬ জন, নগরীর বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ৮ ছিনতাইকারীসহ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow