পুলিশের ভয়ে ইয়াবা ফেলে পালাতে গিয়ে দুর্ঘটনা, আটদিন পর যুবকের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের তল্লাশিচৌকি এড়িয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আরিফ আবদুল্লাহ (২৫) আট দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এর আগে দুর্ঘটনার দিনই মোটরসাইকেলের অপর আরোহী শহীদ (৩২) মারা যান। এ ঘটনায় দুই আরোহীরই মৃত্যু হলো। বৃহস্পতিবার (২৫ জুন) রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়। পুলিশ জানায়, গত ১৭ জুন দুপুরে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশির সময় কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তবে মোটরসাইকেলটি না থেমে দ্রুতগতিতে চলে যায়। পুলিশের দাবি, পালানোর সময় মোটরসাইকেল থেকে একটি কমলা রঙের ব্যাগ ফেলে দেওয়া হয়। পরে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আরও পড়ুন ম্যানেজ হয়ে হেরোইন হয়ে যায় আটা-ময়দা: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ভাষ্য, তল্লাশিচৌকি থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে শীলকূপ ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একট
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের তল্লাশিচৌকি এড়িয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আরিফ আবদুল্লাহ (২৫) আট দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এর আগে দুর্ঘটনার দিনই মোটরসাইকেলের অপর আরোহী শহীদ (৩২) মারা যান। এ ঘটনায় দুই আরোহীরই মৃত্যু হলো।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত ১৭ জুন দুপুরে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশির সময় কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তবে মোটরসাইকেলটি না থেমে দ্রুতগতিতে চলে যায়।
পুলিশের দাবি, পালানোর সময় মোটরসাইকেল থেকে একটি কমলা রঙের ব্যাগ ফেলে দেওয়া হয়। পরে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
পুলিশের ভাষ্য, তল্লাশিচৌকি থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে শীলকূপ ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শহীদের মৃত্যু হয়। আরিফকে আইসিইউতে ভর্তি করা হলে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
নিহত আরিফ আবদুল্লাহ কক্সবাজারের ঈদগাঁও থানার চৌফলদণ্ডী এলাকার নাজির হোসেনের ছেলে। শহীদের বাড়ি কক্সবাজারের ভোমরিয়াঘোনা এলাকায়।
বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, তল্লাশিচৌকিতে থামার সংকেত উপেক্ষা করে মোটরসাইকেলটি পালিয়ে যায়। এ সময় একটি ব্যাগ ফেলে যান আরোহীরা। সেই ব্যাগে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে বিভিন্ন সূত্রে তারা জানতে পারেন, কিছু দূরে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আরিফ আবদুল্লাহ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাদক মামলার পাশাপাশি দুর্ঘটনার বিষয়েও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমআরএএইচ/কেএসআর
What's Your Reaction?

