পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন আইজিপি

বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (১৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আইজিপি এ সহযোগিতা চান। সাক্ষাতে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাই সংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সারা কুক এসব খাতে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, পুলিশ সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের কথাও জানান যুক্তরাজ্যের হাইকমিশনার। আরও পড়ুনজ্বালানি সংকটের বোঝা সবাইকে ভাগ করে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কল্যাণপুরে কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা  আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তাকে গুরুত্বপূর্ণ বলে উল্লে

পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন আইজিপি

বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আইজিপি এ সহযোগিতা চান।

সাক্ষাতে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাই সংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সারা কুক এসব খাতে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, পুলিশ সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের কথাও জানান যুক্তরাজ্যের হাইকমিশনার।

আরও পড়ুন
জ্বালানি সংকটের বোঝা সবাইকে ভাগ করে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা 
কল্যাণপুরে কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা 

আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow