পুলিশ কনস্টেবলকে এলোপাথাড়ি লাথি, ছাত্রদল নেতাসহ দুজনের নামে মামলা
দিনাজপুরের বিরামপুরে খাস পুকুর প্রকাশ্যে ইজারার সময় পুলিশকে লাথি মারার অভিযোগ উঠেছে রাহাদুজ্জামান পরাগ (২৭) ও আল আমিন (২৫) নামের দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের আসামি করে মামলা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে থানায় মামলা করেন। আহত পুলিশ কনস্টেবল মো. নুরুজ্জামান বিরামপুর থানায় কর্মরত। অভিযুক্ত রাহাদুজ্জামান পরাগ (২৭) বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবুর ছেলে এবং আল আমিন হোসেন বিরামপুর ছাত্রদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক। আরও পড়ুন পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে আঁতাতের অভিযোগ মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে বিরামপুর উপজেলা পরিষদের অর্পিত পুকুর সরকারিভাবে প্রকাশ্যে নিলামে তোলার কথা ছিল। এসময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা উপজেলা নির্বাহী কার্যালয়ের (ইউএনও) কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দায়িত্বরত পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা বজায় রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
দিনাজপুরের বিরামপুরে খাস পুকুর প্রকাশ্যে ইজারার সময় পুলিশকে লাথি মারার অভিযোগ উঠেছে রাহাদুজ্জামান পরাগ (২৭) ও আল আমিন (২৫) নামের দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে থানায় মামলা করেন।
আহত পুলিশ কনস্টেবল মো. নুরুজ্জামান বিরামপুর থানায় কর্মরত। অভিযুক্ত রাহাদুজ্জামান পরাগ (২৭) বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবুর ছেলে এবং আল আমিন হোসেন বিরামপুর ছাত্রদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে বিরামপুর উপজেলা পরিষদের অর্পিত পুকুর সরকারিভাবে প্রকাশ্যে নিলামে তোলার কথা ছিল। এসময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা উপজেলা নির্বাহী কার্যালয়ের (ইউএনও) কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দায়িত্বরত পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা বজায় রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যান। এসময় অভিযুক্ত রাহাদুজ্জামান পরাগ ও আল আমিনসহ বেশ কয়েকজন তাদের ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে পুলিশ কনস্টেবল নুরুজ্জামানকে এলোপাথাড়ি লাথি মেরে গুরুতর আহত করা হয়। পরে অন্য পুলিশ সদস্যরা আহত কনস্টেবল নুরুজ্জামানকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন জানান, দুজনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে বিরামপুর ইউএনও তানজিনা খাতুন বলেন, ‘আমার কার্যালয়ের সামনে অর্পিত পুকুর প্রকাশ্যে ইজারার দেওয়ার সময় উশৃঙ্খল কয়েকজন যুবক সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।’
মাহাবুর রহমান/এসআর/জেআইএম
What's Your Reaction?

