পুলিশ দেখে নদীতে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর মিললো যুবকের মরদেহ

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর লিমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) সন্ধ্যায় নরুন্দি বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে দুই পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় নদীর ধারে অবস্থান করা লিমন ও তার বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। নদীতে নামার পর তারা চিৎকার শুরু করলে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। এতে বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিমন নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১১ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও লিমনের কোনো সন্ধান পায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার সকালে ইটাইল ইউনিয়ন এলাকায় নদীর একটি ড্রেজার মেশিনের পাইপের কাছে লিমনের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌ

পুলিশ দেখে নদীতে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর মিললো যুবকের মরদেহ

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর লিমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) সন্ধ্যায় নরুন্দি বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে দুই পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় নদীর ধারে অবস্থান করা লিমন ও তার বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। নদীতে নামার পর তারা চিৎকার শুরু করলে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। এতে বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিমন নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১১ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও লিমনের কোনো সন্ধান পায়নি।

অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার সকালে ইটাইল ইউনিয়ন এলাকায় নদীর একটি ড্রেজার মেশিনের পাইপের কাছে লিমনের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হৃদয় আহম্মেদ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow