পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে পুশইনের শিকার হওয়া নারী, পুরুষ ও শিশুসহ ২০ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ১৭৭/২-এস ও ১৭৮/এস-৩ এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পৃথক দুটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ২০ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। তিনি আরও জানান, ফেরত নেওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্ত এলাকায় জড়ো হওয়া বাংলাদেশি নাগরিকদেরও সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত ভোর রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের বিপরীতে ভারতের শবদলপুরের সুকদেবপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের প্রবেশ ঠেকিয়ে দেয় বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে পুশইনের শিকার হওয়া নারী, পুরুষ ও শিশুসহ ২০ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ১৭৭/২-এস ও ১৭৮/এস-৩ এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পৃথক দুটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ২০ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
তিনি আরও জানান, ফেরত নেওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্ত এলাকায় জড়ো হওয়া বাংলাদেশি নাগরিকদেরও সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত ভোর রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের বিপরীতে ভারতের শবদলপুরের সুকদেবপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের প্রবেশ ঠেকিয়ে দেয় বলেও জানান তিনি।
What's Your Reaction?