পুষ্টিভিত্তিক চিকিৎসায় ‘অপটিমা’ ব্র্যান্ডের যাত্রা শুরু

পুষ্টিভিত্তিক চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করেছে নিউট্রিকা লিমিটেডের খাবার প্রতিস্থাপক ব্র্যান্ড ‘অপটিমা’। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন সেন্টারে  ব্র্যান্ডটির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন বারডেমের খাদ্য ও পুষ্টি বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান ও সাবেক প্রধান নিউট্রিশন অফিসার মিসেস আখতারুন নাহার আলো, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পুষ্টিবিদ মিসেস সৈয়দা লিয়াকত এবং বারডেমের খাদ্য ও পুষ্টি বিভাগের সদ্য সাবেক প্রধান ও সাবেক প্রধান নিউট্রিশন অফিসার মিসেস সামসুন নাহার মহুয়া।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউট্রিকা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আমিন, পরিচালক ফজলুর রাশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা । বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের ভিত্তিতে নিউট্রিকা লিমিটেড ডায়াবেটিস, অর্থোপেডিক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের সুষম খাদ্য ও দ্রুত আরোগ্যের প্রয়োজন বিবেচনায় ৪টি থেরাপিউটিক ফর্মুলা তৈরি করেছে। ‘অপটিমা’ ব্র্যান্ড নামে এসব ফর্মুলা দেশের বাজারে চালু করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে নিউট্রিকা লি

পুষ্টিভিত্তিক চিকিৎসায় ‘অপটিমা’ ব্র্যান্ডের যাত্রা শুরু

পুষ্টিভিত্তিক চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করেছে নিউট্রিকা লিমিটেডের খাবার প্রতিস্থাপক ব্র্যান্ড ‘অপটিমা’।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন সেন্টারে  ব্র্যান্ডটির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন বারডেমের খাদ্য ও পুষ্টি বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান ও সাবেক প্রধান নিউট্রিশন অফিসার মিসেস আখতারুন নাহার আলো, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পুষ্টিবিদ মিসেস সৈয়দা লিয়াকত এবং বারডেমের খাদ্য ও পুষ্টি বিভাগের সদ্য সাবেক প্রধান ও সাবেক প্রধান নিউট্রিশন অফিসার মিসেস সামসুন নাহার মহুয়া। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউট্রিকা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আমিন, পরিচালক ফজলুর রাশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ।

বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের ভিত্তিতে নিউট্রিকা লিমিটেড ডায়াবেটিস, অর্থোপেডিক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের সুষম খাদ্য ও দ্রুত আরোগ্যের প্রয়োজন বিবেচনায় ৪টি থেরাপিউটিক ফর্মুলা তৈরি করেছে। ‘অপটিমা’ ব্র্যান্ড নামে এসব ফর্মুলা দেশের বাজারে চালু করা হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে নিউট্রিকা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আমিন বলেন, দেশের অপুষ্টি সমস্যা সমাধান ও রোগীদের উন্নত যত্ন নিশ্চিত করতে আমদানি-বিকল্প পুষ্টি সমাধান তৈরিতে কাজ করছে নিউট্রিকা। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘অপটিমা’ ব্র্যান্ডের খাবার প্রতিস্থাপক ফর্মুলা ডায়াবেটিস, অর্থোপেডিক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের দ্রুত আরোগ্যে সহায়ক হবে।

দেশে আমদানি-বিকল্প মানসম্পন্ন খাবার প্রতিস্থাপক উৎপাদনের উদ্যোগ নেওয়ায় নিউট্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের চেয়ারপারসন মিসেস আখতারুন নাহার আলো বলেন, অপটিমার এ উদ্যোগে একদিকে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে, অন্যদিকে মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow