পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
পূবালী ব্যাংক পিএলসি’র অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত হয়। সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ। কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে বিশেষ সাফল্যের জন্য ৫০ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে পদক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্বারোপ করেন। তিনি সকলে মিলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার
পূবালী ব্যাংক পিএলসি’র অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত হয়।
সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ।
কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে বিশেষ সাফল্যের জন্য ৫০ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে পদক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্বারোপ করেন। তিনি সকলে মিলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আশাবাদ ব্যক্ত করেন। কনফারেন্সে ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা পরিচালক।
সম্মেলনে ২০২৬ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়।
What's Your Reaction?