পূর্ণিমাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন স্বামী

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ। বিশেষ এই দিনে স্ত্রীকে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভালোবাসার পোস্ট শেয়ার করেছেন তার স্বামী আশফাকুর রহমান রবিন। আরও পড়ুন ‘আল্লাহর চেয়ে বড় আর্টিস্ট আর কে আছেন!’, যে কারণে বললেন কনকচাঁপা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পূর্ণিমার একটি ছবি প্রকাশ করে রবিন লেখেন, ‌‘শুভ জন্মদিন, আমার প্রিয় বউ দিলারা হানিফ পূর্ণিমা। তোমার ভালোবাসা, যত্ন আর অফুরন্ত সমর্থন আমার জীবনকে আরও আলোকিত করে। আমরা একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তোমার এই বিশেষ দিনটি যেন আনন্দ, হাসি আর তোমার প্রিয় সবকিছু দিয়ে ভরে ওঠে। সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন।’ রবিনের এই ভালোবাসার বার্তা প্রকাশের পর মুহূর্তেই তা ভক্তদের নজর কাড়ে। অনেকেই মন্তব্যে পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং এই দম্পতির সুন্দর সম্পর্কের প্রশংসা করেন। স্ট্যাটাসটির সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন রবিন। সেখানে একটি ছবিতে দেখা গেছে দুই স্বামী স্ত্রী আর্জেন্টিনার জার্সি পরে আছেন। তাদের মাঝখানে ব্রাজিলের জার্সি পরা কন্যা আরশিয়া উমাইজা। ছবিটি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছ

পূর্ণিমাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন স্বামী

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ। বিশেষ এই দিনে স্ত্রীকে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভালোবাসার পোস্ট শেয়ার করেছেন তার স্বামী আশফাকুর রহমান রবিন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পূর্ণিমার একটি ছবি প্রকাশ করে রবিন লেখেন, ‌‘শুভ জন্মদিন, আমার প্রিয় বউ দিলারা হানিফ পূর্ণিমা। তোমার ভালোবাসা, যত্ন আর অফুরন্ত সমর্থন আমার জীবনকে আরও আলোকিত করে। আমরা একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তোমার এই বিশেষ দিনটি যেন আনন্দ, হাসি আর তোমার প্রিয় সবকিছু দিয়ে ভরে ওঠে। সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন।’

রবিনের এই ভালোবাসার বার্তা প্রকাশের পর মুহূর্তেই তা ভক্তদের নজর কাড়ে। অনেকেই মন্তব্যে পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং এই দম্পতির সুন্দর সম্পর্কের প্রশংসা করেন।

স্ট্যাটাসটির সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন রবিন। সেখানে একটি ছবিতে দেখা গেছে দুই স্বামী স্ত্রী আর্জেন্টিনার জার্সি পরে আছেন। তাদের মাঝখানে ব্রাজিলের জার্সি পরা কন্যা আরশিয়া উমাইজা। ছবিটি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে।

দীর্ঘদিন ধরেই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিন। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে না এলেও বিশেষ দিনগুলোতে তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না।

জন্মদিনে স্বামীর এমন আন্তরিক শুভেচ্ছা পূর্ণিমার দিনটিকে আরও বিশেষ করে তুলেছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow