পূর্বাচলে প্লট গ্রহীতাদের পানির সংযোগ দিচ্ছে রাজউক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ গ্রহীতাদের জন্য পানির সংযোগ প্রদান কার্যক্রম শুরু করেছে। গত ১ জুলাই থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শীলাব্রত কর্মকার বলেন, পূর্বাচল নতুন শহর এলাকার সব ধরনের প্রাতিষ্ঠানিক ও অন্যান্য প্লট বরাদ্দ গ্রহীতাদের জন্য একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় গুণগত মানসম্পন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে রাজউক কাজ করে যাচ্ছে। তিনি জানান, পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপে গ্রাহকদের আবেদনের ভিত্তিতে পূর্বাচল নতুন শহরের ১, ২, ৩ ও ৪ নম্বর সেক্টরের (আংশিক) প্লটে পানির সংযোগ দেওয়া হচ্ছে। রাজউক আরও জানায়, দ্বিতীয় ধাপে ৪, ৫, ৬ (আংশিক), ৭, ৮ (আংশিক), ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ (আংশিক), ১৬ (আংশিক), ১৮ (আংশিক) এবং ২০ (আংশিক) নম্বর সেক্টরে পানির সংযোগ প্রদান করা হবে। পর্যায়ক্রমে পূর্বাচল নতুন শহরের অন্যান্য সেক্টরেও পানি সরবরাহের আওতা সম্প্রসারণ করা হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ গ্রহীতাদের জন্য পানির সংযোগ প্রদান কার্যক্রম শুরু করেছে। গত ১ জুলাই থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শীলাব্রত কর্মকার বলেন, পূর্বাচল নতুন শহর এলাকার সব ধরনের প্রাতিষ্ঠানিক ও অন্যান্য প্লট বরাদ্দ গ্রহীতাদের জন্য একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় গুণগত মানসম্পন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে রাজউক কাজ করে যাচ্ছে।
তিনি জানান, পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপে গ্রাহকদের আবেদনের ভিত্তিতে পূর্বাচল নতুন শহরের ১, ২, ৩ ও ৪ নম্বর সেক্টরের (আংশিক) প্লটে পানির সংযোগ দেওয়া হচ্ছে।
রাজউক আরও জানায়, দ্বিতীয় ধাপে ৪, ৫, ৬ (আংশিক), ৭, ৮ (আংশিক), ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ (আংশিক), ১৬ (আংশিক), ১৮ (আংশিক) এবং ২০ (আংশিক) নম্বর সেক্টরে পানির সংযোগ প্রদান করা হবে। পর্যায়ক্রমে পূর্বাচল নতুন শহরের অন্যান্য সেক্টরেও পানি সরবরাহের আওতা সম্প্রসারণ করা হবে।
What's Your Reaction?