পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

রাজবাড়ী সদর উপজেলায় পেট্রোল আনতে গিয়ে মাহতীর মন্ডল নামের এক কলেজছাত্রের মৃত্যূ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের হরাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহতীর মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহতীর তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের একটি পাম্পে পেট্রোল আনতে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বানিবহ হরাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে মাহতীর মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  

পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

রাজবাড়ী সদর উপজেলায় পেট্রোল আনতে গিয়ে মাহতীর মন্ডল নামের এক কলেজছাত্রের মৃত্যূ হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের হরাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহতীর মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহতীর তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের একটি পাম্পে পেট্রোল আনতে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বানিবহ হরাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে মাহতীর মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow