পেট্রোল মজুতের অপরাধে বাবা-ছেলের জেল, জরিমানা

দিনাজপুরের বিরল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে বাবার পর এবার ছেলেকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় জড়িত আরও দুজনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  শনিবার (২৮ মার্চ) বিরল উপজেলার কালিয়াগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।  জানা গেছে, শনিবার সন্ধ্যায় অবৈধভাবে মজুত করে বিক্রি করার উদ্দেশ্যে পেট্রোল পরিবহনের দায়ে মাহিনুর ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। মাহিনুর ইসলাম উপজেলার ধর্মপুর ইউপির গোপীনাথপুর গ্রামের নুরুজ্জামান মানিকের ছেলে। এর আগে, গত ২৩ মার্চ মাহিনুরের পিতা নুরুজ্জামান মানিকের কালিয়াগঞ্জ বাজারের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১৮৩ লিটার পেট্রোল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৩ হাজা টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অপরাধে মাহিনুরের সঙ্গে জড়িত থাকায় একই ইউনিয়নের ধর্মজইন আওলিয়াপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে জাহা

পেট্রোল মজুতের অপরাধে বাবা-ছেলের জেল, জরিমানা

দিনাজপুরের বিরল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে বাবার পর এবার ছেলেকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় জড়িত আরও দুজনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) বিরল উপজেলার কালিয়াগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। 

জানা গেছে, শনিবার সন্ধ্যায় অবৈধভাবে মজুত করে বিক্রি করার উদ্দেশ্যে পেট্রোল পরিবহনের দায়ে মাহিনুর ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। মাহিনুর ইসলাম উপজেলার ধর্মপুর ইউপির গোপীনাথপুর গ্রামের নুরুজ্জামান মানিকের ছেলে।

এর আগে, গত ২৩ মার্চ মাহিনুরের পিতা নুরুজ্জামান মানিকের কালিয়াগঞ্জ বাজারের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১৮৩ লিটার পেট্রোল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৩ হাজা টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অপরাধে মাহিনুরের সঙ্গে জড়িত থাকায় একই ইউনিয়নের ধর্মজইন আওলিয়াপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ৩ হাজার টাকা এবং পার্বতীপুর উপজেলার বাজিতপুর গ্রামের আফতাব মণ্ডলের ছেলে ইয়ানুর সিয়ামকে ১ হাজার জরিমানা করেন আদালত। 

সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের নিকট থেকে ৫২ লিটার পেট্রোল উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত জনসাধারণের নিকট বিক্রি করা হয়েছে। বিক্রি করা ৬ হাজার ৯০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow