‘পেশাভিত্তিক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার দাবি আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের
রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোটা প্রথা বাতিল করে মেধাভিত্তিক বিশেষায়িত সিভিল সার্ভিস গঠনের দাবি জানিয়েছে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’। সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দ এই দাবি জানান। মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। অনুষ্ঠানে বিসিএসের বিভিন্ন ক্যাডারে কর্মরত ও প্রাক্তণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা সিভিল সার্ভিসে বিদ্যমান বৈষম্য দূর করে একটি আধুনিক ও পেশাদার সেবা কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে, ডিএস পুলে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করে মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। প্রতিটি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে ‘পেশাভিত্তিক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করা। বর্তমানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মাধ্যমে সব সেক্টরের নীতিনির্ধারণের সমালোচনা করে বক্তারা বলেন, সংশ্লিষ্ট বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণের ফলে জনসেবা বিঘ্নিত হচ্ছে। সাবেক বিসিএস শিক্ষা ক্যাডার সভাপতি প্রফেসর
রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোটা প্রথা বাতিল করে মেধাভিত্তিক বিশেষায়িত সিভিল সার্ভিস গঠনের দাবি জানিয়েছে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’।
সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দ এই দাবি জানান।
মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিসিএসের বিভিন্ন ক্যাডারে কর্মরত ও প্রাক্তণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা সিভিল সার্ভিসে বিদ্যমান বৈষম্য দূর করে একটি আধুনিক ও পেশাদার সেবা কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন।
তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে, ডিএস পুলে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করে মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। প্রতিটি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে ‘পেশাভিত্তিক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করা।
বর্তমানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মাধ্যমে সব সেক্টরের নীতিনির্ধারণের সমালোচনা করে বক্তারা বলেন, সংশ্লিষ্ট বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণের ফলে জনসেবা বিঘ্নিত হচ্ছে।
সাবেক বিসিএস শিক্ষা ক্যাডার সভাপতি প্রফেসর নাসরিন বেগম এবং অবসরপ্রাপ্ত পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এম আকবর আলীসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন।
এসময় সৈয়দ মাহফুজ আলী (গণপূর্ত), প্রকৌশলী মো. জয়নুল আবেদীন (গণপূর্ত), দেওয়ান নাকিব আহসান (জনস্বাস্থ্য প্রকৌশল), ইঞ্জিনিয়ার এস এম এনামুল হক (ট্রেড), কৃষিবিদ ইকবাল আহম্মেদ চৌধুরী (সমন্বয়ক, অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার অ্যাসোসিয়েশন) , মো. হাফিজুর রহমান, প্রফেসর আই কে সেলিম উল্লাহ খন্দকার (সাবেক সভাপতি, বিসিএস সাধারণ শিক্ষা) স.ম. গোলাম কিবরিয়া (সাবেক ডিজি, তথ্য অধিদপ্তর), ড. মুহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার (সাবেক সভাপতি, মৎস্য) প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সদস্যদের পাশাপাশি ২৫ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন।
What's Your Reaction?