পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

বাড়ির সামনের গাছে পেয়ারা পাড়তে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পর্শ হয়েছিল মোহাম্মদ আলিফ নামে এক মাদ্রাসাছাত্র। ঘটনার পাঁচ দিন পর রোববার (১৯ জুলাই) সকালে তার মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আলিফ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই নিজ বাড়ির সামনে থাকা একটি গাছে পেয়ারা পাড়তে ওঠে আলিফ। এ সময় গাছের পাশ দিয়ে চলে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে সে গুরুতর আহত হয়। এতে তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ হওয়ার পর আলিফকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

বাড়ির সামনের গাছে পেয়ারা পাড়তে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পর্শ হয়েছিল মোহাম্মদ আলিফ নামে এক মাদ্রাসাছাত্র। ঘটনার পাঁচ দিন পর রোববার (১৯ জুলাই) সকালে তার মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ আলিফ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই নিজ বাড়ির সামনে থাকা একটি গাছে পেয়ারা পাড়তে ওঠে আলিফ। এ সময় গাছের পাশ দিয়ে চলে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে সে গুরুতর আহত হয়। এতে তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ হওয়ার পর আলিফকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow