পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে কচুক্ষেতে সড়ক অবরোধ

রাজধানীর কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তাতে করে সড়কে সোয়া ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ বলছে, কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সে অবস্থিত ইউনিফর্ম টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা প্রথমে নেমে সড়কের একপাশ অবরোধ করে মানববন্ধন করেন। খানিকবাদে তারা দুই পাশেই অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস শুরুর সময়ে যানজটে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা। মঙ্গলবার (৯ জুন) সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নেন বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তানিয়া সুলতানা। তিনি বলেন, শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুই পাশেই যান চলাচল শুরু হয়; পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কিছু সময় সড়ক বন্ধ থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়। টিটি/এমআইএইচএস

পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে কচুক্ষেতে সড়ক অবরোধ

রাজধানীর কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তাতে করে সড়কে সোয়া ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পুলিশ বলছে, কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সে অবস্থিত ইউনিফর্ম টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা প্রথমে নেমে সড়কের একপাশ অবরোধ করে মানববন্ধন করেন। খানিকবাদে তারা দুই পাশেই অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস শুরুর সময়ে যানজটে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা।

মঙ্গলবার (৯ জুন) সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নেন বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তানিয়া সুলতানা।

তিনি বলেন, শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুই পাশেই যান চলাচল শুরু হয়; পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

কিছু সময় সড়ক বন্ধ থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow