পোস্টাল ব্যালট সময়মতো না পৌঁছালে গণনায় অন্তর্ভুক্ত হবে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সময়মতো না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আশংকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল ভোটারদের অবহিত করা যাচ্ছে যে, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙয়ের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি স্বাক্ষর করে সাদা রঙয়ের ব্যালট খাম সহ হলুদ খামের ভিতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আপনার ব্যালট অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট সঠিক সময়ে পৌঁছানো বিলম্ব হতে পারে। এর আগে ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪ টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনা করা হবে না। ১২ ফেব্রুয়ারির ভোটে প্রবাসী ও দেশের অভ্যন্তরে তিন শ্রেণীর (সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা বাহিনী ও কয়েদীরা) ভোটার মিলে ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধন করেছেন। এদের মধ্যে অনেকের ব্যালটই ইতিমধ্যে র

পোস্টাল ব্যালট সময়মতো না পৌঁছালে গণনায় অন্তর্ভুক্ত হবে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সময়মতো না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আশংকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল ভোটারদের অবহিত করা যাচ্ছে যে, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙয়ের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি স্বাক্ষর করে সাদা রঙয়ের ব্যালট খাম সহ হলুদ খামের ভিতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আপনার ব্যালট অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট সঠিক সময়ে পৌঁছানো বিলম্ব হতে পারে।

এর আগে ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪ টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনা করা হবে না।

১২ ফেব্রুয়ারির ভোটে প্রবাসী ও দেশের অভ্যন্তরে তিন শ্রেণীর (সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা বাহিনী ও কয়েদীরা) ভোটার মিলে ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধন করেছেন। এদের মধ্যে অনেকের ব্যালটই ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow