প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের অপসারণ দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এসময় আলেয়া বেগম ও তার ছেলে আলমাসের কুশপুত্তলিকা দাহ করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মিলঘর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ইউপি সদস্যরা দাবি করেন, প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইতোমধ্যে ৯ ইউপি সদস্য অনাস্থা দিয়েছেন। এরপরও তিনি দায়িত্বে বহাল থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আনিচুর রহমান বলেন, ‘৯ ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছি। এরপরও তিনি কীভাবে দায়িত্বে রয়েছেন তা বোধগম্য নয়। আমরা তার অপসারণ চাই।’ সাবেক উপজেলা ছাত্রদল নেতা শাহিন রেজা বলেন, ‘২১ দিনের মধ্যে

প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের অপসারণ দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এসময় আলেয়া বেগম ও তার ছেলে আলমাসের কুশপুত্তলিকা দাহ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মিলঘর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া ইউপি সদস্যরা দাবি করেন, প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইতোমধ্যে ৯ ইউপি সদস্য অনাস্থা দিয়েছেন। এরপরও তিনি দায়িত্বে বহাল থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আনিচুর রহমান বলেন, ‘৯ ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছি। এরপরও তিনি কীভাবে দায়িত্বে রয়েছেন তা বোধগম্য নয়। আমরা তার অপসারণ চাই।’

সাবেক উপজেলা ছাত্রদল নেতা শাহিন রেজা বলেন, ‘২১ দিনের মধ্যে অভিযোগের তদন্ত শেষ করে আলেয়া বেগমকে দায়িত্ব থেকে অপসারণ করা হোক। প্যানেল চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আজ একত্রিত হয়েছেন।’

আলেয়া বেগমের ছেলে আলমাসকে নিয়েও অভিযোগ তোলেন শাহিন রেজা। তার দাবি, আলমাস নারায়ণগঞ্জে অবস্থান করেও ইউপি কার্যক্রমে প্রভাব বিস্তার করেন। এমনকি প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষরও তিনি দিয়ে থাকেন।

জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. কবির হোসেন বলেন, ‘আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম ও তার ছেলে আলমাসের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

তবে অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম ও তার ছেলে আলমাসের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

মাহমুদ হাসান রায়হান/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow