প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বিমানবাহিনী প্রধানের অংশগ্রহণ
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফরকালে ‘দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে (পিএসিএস-২৬)’ অংশগ্রহণ করেছেন। বুধবার (২০ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেল কেভিন বি. স্নাইডারের আমন্ত্রণে তিনি গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত এ সফর করেন। সফরকালে যুক্তরাষ্ট্রের হনলুলু শহরে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে অংশ নিয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধানদের সঙ্গে নেটওয়ার্কিং, আঞ্চলিক নিরাপত্তা এবং তথ্য আদান-প্রদান সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন বিমানবাহিনী প্রধান। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফরকালে ‘দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে (পিএসিএস-২৬)’ অংশগ্রহণ করেছেন।
বুধবার (২০ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেল কেভিন বি. স্নাইডারের আমন্ত্রণে তিনি গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত এ সফর করেন।
সফরকালে যুক্তরাষ্ট্রের হনলুলু শহরে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে অংশ নিয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধানদের সঙ্গে নেটওয়ার্কিং, আঞ্চলিক নিরাপত্তা এবং তথ্য আদান-প্রদান সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন বিমানবাহিনী প্রধান।
বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
What's Your Reaction?