প্রকাশিত হলো শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হলো শৈল্পিক হুমায়ূনের কাব্যগ্রন্থ ‘মায়ার বুদ্বুদ’। মায়া, প্রেম এবং বিরহের গভীর সংমিশ্রণে রচিত হয়েছে বইটি। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আর করিম। বইটি প্রকাশ করেছে পুণ্ড্র প্রকাশন। বইটির প্রতিটি পাতায় ফুটে উঠেছে মানব হৃদয়ের নিগূঢ় অনুভূতি। মায়ার বন্ধন, প্রেমের আকুলতা এবং বিরহের ধূসর ক্যানভাসকে কবি তার লেখনীর মাধ্যমে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। জীবনবোধের ছোট ছোট বুদ্বুদগুলো কীভাবে আমাদের আবেগকে নাড়া দেয়, তা-ই এ কাব্যগ্রন্থের মূল উপজীব্য। আরও পড়ুনবাংলায় অনূদিত হলো এলিফ শাফাকের সর্বশেষ বই  বইটি সম্পর্কে প্রকাশক অরণ্য প্রভা বলেন, ‌‌‘মায়ার বুদ্বুদ কাব্যগ্রন্থটি মেলায় আসা পাঠকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। মায়া এবং বিরহের যে চিরন্তন রূপ কবি এখানে তুলে ধরেছেন, তা যে কোনো সংবেদনশীল পাঠককে স্পর্শ করবে।’ কবি শৈল্পিক হুমায়ূন বলেন, ‘জীবনের ছোট ছোট মায়া আর বিরহের মুহূর্তগুলোকে শব্দের ফ্রেমে বাঁধার চেষ্টা করেছি। কবিতাগুলো জীবনের ক্ষণস্থায়ী মায়া, মোহ বা আবেগকে তুলে ধরেছে। বুদ্বুদ যেমন ক্ষণিকের জন্য ভেসে ওঠে এবং তারপর মিলিয়ে যায়; তেমনই মানুষ

প্রকাশিত হলো শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হলো শৈল্পিক হুমায়ূনের কাব্যগ্রন্থ ‘মায়ার বুদ্বুদ’। মায়া, প্রেম এবং বিরহের গভীর সংমিশ্রণে রচিত হয়েছে বইটি। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আর করিম। বইটি প্রকাশ করেছে পুণ্ড্র প্রকাশন।

বইটির প্রতিটি পাতায় ফুটে উঠেছে মানব হৃদয়ের নিগূঢ় অনুভূতি। মায়ার বন্ধন, প্রেমের আকুলতা এবং বিরহের ধূসর ক্যানভাসকে কবি তার লেখনীর মাধ্যমে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। জীবনবোধের ছোট ছোট বুদ্বুদগুলো কীভাবে আমাদের আবেগকে নাড়া দেয়, তা-ই এ কাব্যগ্রন্থের মূল উপজীব্য।

বইটি সম্পর্কে প্রকাশক অরণ্য প্রভা বলেন, ‌‌‘মায়ার বুদ্বুদ কাব্যগ্রন্থটি মেলায় আসা পাঠকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। মায়া এবং বিরহের যে চিরন্তন রূপ কবি এখানে তুলে ধরেছেন, তা যে কোনো সংবেদনশীল পাঠককে স্পর্শ করবে।’

কবি শৈল্পিক হুমায়ূন বলেন, ‘জীবনের ছোট ছোট মায়া আর বিরহের মুহূর্তগুলোকে শব্দের ফ্রেমে বাঁধার চেষ্টা করেছি। কবিতাগুলো জীবনের ক্ষণস্থায়ী মায়া, মোহ বা আবেগকে তুলে ধরেছে। বুদ্বুদ যেমন ক্ষণিকের জন্য ভেসে ওঠে এবং তারপর মিলিয়ে যায়; তেমনই মানুষের জীবনে মায়া, প্রেম, বিরহের ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী রূপকে বোঝায়, যা হয়তো খুব সুন্দর কিন্তু চিরস্থায়ী নয়।’

অমর একুশে বইমেলার পুণ্ড্র প্রকাশনের স্টলে বইটি পাওয়া যাবে। এ ছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপেও বইটি পাওয়া যাবে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow