প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযোগে বলেছে, তারা প্রকাশ্যে একে অপরকে চুমু খেয়েছেন। সব ধরনের সমকামিতা রোধে পুলিশ তৎপর। ডেইলি মনিটর ও এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির পুলিশের একজন মুখপাত্র তরুণীদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। স্থানীয় পুলিশের মুখপাত্র জোসেফাইন আঙ্গুসিয়া বলেছেন, ওই দুই তরুণী সমকামিতায় লিপ্ত ছিলেন বলে প্রতিবেশীরা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগে প্রতিবেশীরা বলেছিলেন, তাদের প্রকাশ্যে পরস্পরকে চুমু খেতে দেখা গেছে। প্রতিবেশীরা প্রমাণ হিসেবে ছবিও তুলেছেন। প্রতিবেশীরা অনেক নারীকে ওই দুই তরুণীর এক কক্ষের ভাড়া বাসায় যেতে এবং রাত কাটাতে দেখেছেন। তারা ধারণা করছেন সেখানে নারীরা যৌনতায় লিপ্ত হতেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আদালতে হাজির করার সম্ভাবনা যাচাই ও নির্দেশনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে মামলাটি পাঠানো হয়েছে। উগান্ডার ২০২৩ সালের সমকামীবিরোধী আইনে পারস্পরিক সম্মতিতে সমলিঙ্গের সম্পর্কের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এমনকি ওই আইনে গুরুতর সমকামিতার ক্ষেত্রে মৃত্যুদণ্ড
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযোগে বলেছে, তারা প্রকাশ্যে একে অপরকে চুমু খেয়েছেন। সব ধরনের সমকামিতা রোধে পুলিশ তৎপর।
ডেইলি মনিটর ও এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির পুলিশের একজন মুখপাত্র তরুণীদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। স্থানীয় পুলিশের মুখপাত্র জোসেফাইন আঙ্গুসিয়া বলেছেন, ওই দুই তরুণী সমকামিতায় লিপ্ত ছিলেন বলে প্রতিবেশীরা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগে প্রতিবেশীরা বলেছিলেন, তাদের প্রকাশ্যে পরস্পরকে চুমু খেতে দেখা গেছে। প্রতিবেশীরা প্রমাণ হিসেবে ছবিও তুলেছেন। প্রতিবেশীরা অনেক নারীকে ওই দুই তরুণীর এক কক্ষের ভাড়া বাসায় যেতে এবং রাত কাটাতে দেখেছেন। তারা ধারণা করছেন সেখানে নারীরা যৌনতায় লিপ্ত হতেন।
এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আদালতে হাজির করার সম্ভাবনা যাচাই ও নির্দেশনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে মামলাটি পাঠানো হয়েছে।
উগান্ডার ২০২৩ সালের সমকামীবিরোধী আইনে পারস্পরিক সম্মতিতে সমলিঙ্গের সম্পর্কের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এমনকি ওই আইনে গুরুতর সমকামিতার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে।
জানা গেছে, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দুই তরুণীর বয়স ২০ বছর। কোনো ধরনের আইনি সহায়তা ছাড়াই গত ১৮ ফেব্রুয়ারি থেকে তাদের আটকে রাখা হয়েছে।
What's Your Reaction?