প্রতিদিন গড়ে ১৩ কোটি ডলার রেমিট্যান্স আসছে দেশে

চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৯৮৮ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ, এ সময়ে গড়ে প্রতিদিন দেশে এসেছে ১৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা যায়। এছাড়া, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩৮ দশমিক ৩ শতাংশ। ২০২৫ সালের মে মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, শুধু ২০ মে একদিনেই দেশে এসেছে ১৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী আয়। গত এপ্রিল মাসে দেশে আসে

প্রতিদিন গড়ে ১৩ কোটি ডলার রেমিট্যান্স আসছে দেশে

চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৯৮৮ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ, এ সময়ে গড়ে প্রতিদিন দেশে এসেছে ১৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা যায়। এছাড়া, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩৮ দশমিক ৩ শতাংশ। ২০২৫ সালের মে মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, শুধু ২০ মে একদিনেই দেশে এসেছে ১৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী আয়। গত এপ্রিল মাসে দেশে আসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। আর মার্চ মাসে আসে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা তৃতীয় সর্বোচ্চ। আর চলতি বছরের জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ডলার, যা চতুর্থ সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত হচ্ছে।

ইএআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow