প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, ফলে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশের অন্যতম ঝুঁকির কারণ জলবায়ু পরিবর্তন। তার মধ্যে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো। এ সমাস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে। রোববার (৯ আগস্ট) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন। শেষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী বনবিভাগের যে কোনো উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাইকে সবুজায়নের গুরুত্ব বোঝার আহ্বান করেছেন। এম জহির উদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ায় আমরা জানি, জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপের পরিমাণ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশে যেসব স্থান ঝুঁকির মধ্যে থাকবে, তার মধ্যে আমাদের মতো উপকূলীয় অঞ্চল, সাগরপাড়গুলো ঝুঁকির মধ্যে থাকবে। ফলে এসব এলাকার মানুষও ঝুঁকিতে থাকবে। তিনি বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, আমাদের তাপমা

প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, ফলে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশের অন্যতম ঝুঁকির কারণ জলবায়ু পরিবর্তন। তার মধ্যে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো। এ সমাস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে।

রোববার (৯ আগস্ট) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন। শেষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী বনবিভাগের যে কোনো উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাইকে সবুজায়নের গুরুত্ব বোঝার আহ্বান করেছেন।

এম জহির উদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ায় আমরা জানি, জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপের পরিমাণ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশে যেসব স্থান ঝুঁকির মধ্যে থাকবে, তার মধ্যে আমাদের মতো উপকূলীয় অঞ্চল, সাগরপাড়গুলো ঝুঁকির মধ্যে থাকবে। ফলে এসব এলাকার মানুষও ঝুঁকিতে থাকবে।

তিনি বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। তাই এ গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। তার একটা বড় প্রমাণ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া। প্রতিবছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। সে লক্ষ্যেই সারাদেশে বৃক্ষমেলা হচ্ছে।

পরে মন্ত্রী বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন।

বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শাওন খান/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow