প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড, চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মণ্ডল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।  সোমবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক (৪৪), মো. মসলেম মোল্লার ছেলে আবু তাহের (৪৭), আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন (৫৫) এবং ওমর আলীর ছেলে মো. মিলন হোসেন (৩৫)। এর মধ্যে আবু তাহের পলাতক থাকায় গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।  আদালত সূত্রে জানা গেছে, কৃষক সাহাবুল ইসলাম মণ্ডলের স্ত্রীর ছোট বোন প্রবাসে অবস্থান করায় দেশে থাকা তার মেয়েকে দেখভালের জন্য সন্তানদের নিয়ে মিরপুর উপজেলার মিটন গ্রামে পরিবার নিয়ে বাস করতেন সাহাবুল ইসলাম। ২০১৯ সালের ২০ অক্টোবর বাড়ি থেকে বাজার করার জন্য স্থানীয় বাজারে গিয়ে নিখোঁজ হয় সাহাবুল। পরেরদিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধৈঞ্চা ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে স্থান

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড, চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মণ্ডল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া হয়। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক (৪৪), মো. মসলেম মোল্লার ছেলে আবু তাহের (৪৭), আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন (৫৫) এবং ওমর আলীর ছেলে মো. মিলন হোসেন (৩৫)। এর মধ্যে আবু তাহের পলাতক থাকায় গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। 

আদালত সূত্রে জানা গেছে, কৃষক সাহাবুল ইসলাম মণ্ডলের স্ত্রীর ছোট বোন প্রবাসে অবস্থান করায় দেশে থাকা তার মেয়েকে দেখভালের জন্য সন্তানদের নিয়ে মিরপুর উপজেলার মিটন গ্রামে পরিবার নিয়ে বাস করতেন সাহাবুল ইসলাম। ২০১৯ সালের ২০ অক্টোবর বাড়ি থেকে বাজার করার জন্য স্থানীয় বাজারে গিয়ে নিখোঁজ হয় সাহাবুল। পরেরদিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধৈঞ্চা ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন।

জিজ্ঞাসাবাদে আসাদুল প্রামাণিক কালুর দেওয়া তথ্য অনুযায়ী আবু তা‌হের, হাবিল হোসেন ও মিলনকে গ্রেপ্তার ক‌রে। গ্রাম্য দলাদলির জের ধ‌রে প্রতিপক্ষ‌কে ফাঁসা‌তে সাহাবুল‌কে শ্বাস‌রোধ ক‌রে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন তারা। পরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

তদন্ত শেষে মিরপুর থানার তদন্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান ২০১৯ সালের ১২ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম বলেন, মিরপুর থানার একটি হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে এক বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow