প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। আহতদের স্বজনদের অভিযোগ, গুয়াগাছিয়া এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জামালপুর গ্রামের মৃত আহমেদ দেওয়ানের ছেলে কাইয়ুম দেওয়ান (৪২) এবং তার আত্মীয় বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে শরীফ প্রধান (৪১)। আহত কাইয়ুম দেওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহত কাইয়ুমের ছোট ভাই মাইনুদ্দিন দেওয়ান জানান, কাইয়ুম দেওয়ান নারায়ণগঞ্জে ব্যবসা করেন। শুক্রবার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি গ্রামের বাড়িতে আসেন। আসর নামাজের পর বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে চিহ্নিত নৌ-ডাকাত নয়ন, পিয়াস ও শাহাদাতসহ তাদের সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তিনি অভিযোগ করেন, গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য কাইয়ুম দেওয়ান বাড়ি ভাড়া দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই সন্ত্রাসীর

প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। আহতদের স্বজনদের অভিযোগ, গুয়াগাছিয়া এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জামালপুর গ্রামের মৃত আহমেদ দেওয়ানের ছেলে কাইয়ুম দেওয়ান (৪২) এবং তার আত্মীয় বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে শরীফ প্রধান (৪১)। আহত কাইয়ুম দেওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত কাইয়ুমের ছোট ভাই মাইনুদ্দিন দেওয়ান জানান, কাইয়ুম দেওয়ান নারায়ণগঞ্জে ব্যবসা করেন। শুক্রবার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি গ্রামের বাড়িতে আসেন। আসর নামাজের পর বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে চিহ্নিত নৌ-ডাকাত নয়ন, পিয়াস ও শাহাদাতসহ তাদের সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তিনি অভিযোগ করেন, গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য কাইয়ুম দেওয়ান বাড়ি ভাড়া দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

আহত শরীফ প্রধান অভিযোগ করেন, হামলার সময় মসজিদের মাইকে সাহায্যের জন্য ডাক দেওয়া হলেও ভয়ের কারণে কেউ এগিয়ে আসেনি।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার জানান, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কাইয়ুম দেওয়ানের পায়ে গুলি জাতীয় আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শরীফ প্রধানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় অভিযুক্ত নয়ন-পিয়াস গ্রুপের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow