প্রতিপক্ষ কেপ ভার্দে তাই সিদ্ধান্ত বদলাল আর্জেন্টিনা
বিশ্বকাপে রাউন্ড অব বত্রিশের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আফ্রিকার দেশ কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
নকআউটের ম্যাচের আগে আজ কানসাসে শেষবারের মতো অনুশীলন করবে লিওনেল মেসিরা। একই দিনে তারা উড়াল দেবে পরবর্তী ভেন্যু মায়ামির উদ্দেশে। প্রাথমিক সূচি অনুযায়ী, ম্যাচের আগের দিন ভেন্যু বদলানোর কথা থাকলেও শেষ পর্যন্ত পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। নিজেদের বিশ্বকাপ ক্যাম্প কানসাসে আরেকটি অনুশীলন শেষে মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় শুরু হয় দলের অনুশীলন। জানা গেছে, রুদ্ধধার (লকডোর) অনুশীলন হতে পারে। নকআউট ম্যাচের আগে এটিই হবে দলের শেষ পূর্ণাঙ্গ অনুশীলন। এখানেই শুরুর একাদশ প্রায় চূড়ান্ত করার কথা স্কালোনির।
অনুশীলন শেষে স্থানীয় সময় দুপুর ২টায় কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেবে টিম আলবিসেলেস্তে। বৃহস্পতিবার মায়ামিতে আরেকটি হালকা অনুশীলনের পর শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
শেষমুহূর্তের অনুশীলনে সবচেয়ে বেশি নজর থাকবে স্কালোনির দল নি

শেষমুহূর্তের অনুশীলনে সবচেয়ে বেশি নজর থাকবে স্কালোনির দল নির্বাচনের দিকে। অবশ্য এখনো তেমন কোনো ইঙ্গিত দেননি আর্জেন্টাইন কোচ। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত সময়ে সম্ভাব্য একাদশের খেলোয়াড়দের সঙ্গে আরও কয়েকজনকে একই রঙের জার্সি পরিয়ে তিনি সবাইকে ধোঁয়াশায় রেখেছেন।
বাঁ প্রান্তের রক্ষণে লড়াই চলছে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে। চোট কাটিয়ে উঠলে ক্রিস্টিয়ান রোমেরো আবারও সেন্টার-ব্যাকে ফিরবেন, নাকি নিকোলাস ওতামেন্দিই জায়গা ধরে রাখবেন সেটিও এখনো নিশ্চিত নয়।
সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য আক্রমণভাগে। লিওনেল মেসির সঙ্গী হিসেবে শুরু করবেন কে—লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? রোমেরোকে পুরোপুরি ফিট মনে করলে স্কালোনি তাকেই একাদশে ফেরাবেন। তাগলিয়াফিকোরও শুরুর দলে ফেরার সম্ভাবনা রয়েছে। আর মেসির সঙ্গীর লড়াইয়ে আপাতত লাউতারোই কিছুটা এগিয়ে আছেন বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের ধারণা।