প্রতিবেশীর ঘুষিতে প্রাণ গেল অটোরিকশা চালকের
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রতিবেশীর দেওয়া ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আবুল বাশারও একই বাড়ির প্রতিবেশী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন ও আবুল বাশারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় অভিযোগও দেওয়া হয়েছিল। শুক্রবার জুমার নামাজের পর কলাপাতা কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ফের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল বাশার ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনকে একটি ঘুষি মারেন। এতে বিল্লাল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত আবুল বাশার ও শাহাদত হোসেন নামে আরেকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। শুক্রবার দুপুরে কলাপাতা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রতিবেশীর দেওয়া ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আবুল বাশারও একই বাড়ির প্রতিবেশী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন ও আবুল বাশারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় অভিযোগও দেওয়া হয়েছিল। শুক্রবার জুমার নামাজের পর কলাপাতা কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ফের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল বাশার ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনকে একটি ঘুষি মারেন। এতে বিল্লাল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত আবুল বাশার ও শাহাদত হোসেন নামে আরেকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। শুক্রবার দুপুরে কলাপাতা কাটা কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে আবুল বাশারের ঘুষিতে বিল্লাল হোসেন প্রাণ হারান।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবার থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
What's Your Reaction?