প্রতিবেশী দেশে হামলা নিয়ে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে। শনিবার (০৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গতকাল এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন এই নীতির আওতায় ইরান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর সরাসরি হামলা চালাবে না। এ সিদ্ধান্ত ততক্ষণ বলবৎ থাকবে যতক্ষণ না এসব দেশ থেকে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট সাম্প্রতিক দিনগুলোতে যেসব হামলা হয়েছে, সেগুলোর কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন। এদিকে যুক্তরাষ্ট্রঘেঁষা মধ্যপ্রাচ্যের দেশুগুলোকে আতঙ্কে ফেলে দিয়েছে ইরান। পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। এ সময় জরুরি সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ। আগামীকাল রোববার (৮ মার্চ) জরুরি বৈঠক করবে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, ভিডিও কনফ
প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে।
শনিবার (০৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গতকাল এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন এই নীতির আওতায় ইরান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর সরাসরি হামলা চালাবে না। এ সিদ্ধান্ত ততক্ষণ বলবৎ থাকবে যতক্ষণ না এসব দেশ থেকে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট সাম্প্রতিক দিনগুলোতে যেসব হামলা হয়েছে, সেগুলোর কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন।
এদিকে যুক্তরাষ্ট্রঘেঁষা মধ্যপ্রাচ্যের দেশুগুলোকে আতঙ্কে ফেলে দিয়েছে ইরান। পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। এ সময় জরুরি সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ।
আগামীকাল রোববার (৮ মার্চ) জরুরি বৈঠক করবে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোসাম জাকি বলেন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।
এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ অভিযোগ করেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে ইরান। ইসরায়েলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার ব্যবহার এই বোমা তারা করেছে। এটা যুদ্ধাপরাধ, কারণ আপনারা জানেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি।
What's Your Reaction?